১
পাতার সীমানায় এসে থমকে আছে জলের জীবন 
নিঃশব্দে টানছে মাটি

ক্ষুধার মত, রাত্রির মত
                  নাছোড়....

২
ঘড়া থেকে উপচে পড়ে
কানা বেয়ে গড়িয়ে নামে শূন্যতা 
                  ছড়িয়ে যায়....

অবহেলে বোধকে হারিয়ে নশ্বরতা জিতেছে বার বার

৩
সময়ের দুই তীরে
কারা তবু জোড় বেঁধে থাকে
আচারে-বিচারে, নিয়মে ছুতোয়...

 কারা তবু আঁচল ছাড়ে না
(হে নশ্বরতা)

3 মন্তব্যসমূহ

  1. সত্যিই দারুণ !
    অনবদ্য অভিব্যক্তির প্রকাশ 🌹

    উত্তরমুছুন
  2. খুব সুন্দর লিখেছিস,কলম চলতে থাকুক।

    উত্তরমুছুন
  3. আপনার নিজস্ব ভাষা অনন্য,সাবলীল ও খুব হালকা মেজাজে বলে ফেলা গভীর দর্শন।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন