নাসিম-এ আলম







বৃক্ষ হওয়ার সময় ~





০

কোনো সমবেদনা নেই
কেউ কাঁদবে না 

কারণ -
তুমি দুঃখি হলেও দুঃখ ভুলতে জানো

ভুলতে ভুলতে এগিয়ে চলেছে নদী
ভাঙতে-গড়তে~
ভুলে থাকার চমকপ্রদ কৌশল 
লিখছে কলম

পাতারা হাসছে মর্মরিত দুঃখের দাবানল~






১

যে আগুন সিঁথিতে জ্বলেছিল 
নিভে গেলে ক্ষান্ত 

শরীরে আল্পনা দীর্ঘ-সুতীব্র 
মোচড় দিয়ে নেমে আসে শাখামূল

ঘন জমকালো ঘনিষ্ট বটের ছায়ায়
আবিষ্ট তোমার চারুকলা 






২

কোনো সন্তাপ নয়
দুঃখও নয় 

শুধু যে অক্ষর নেমেছে খাতায়
তাদের আদর কোরো

আর
ঘুম না এলে হাত বুলিয়ে দিও মাথায়






৩

অভিমান ~
অনুযোগ নিয়ে চলে যেতে যেতে 
একবার ভেবো গাছের মতোই 

কতটা দিয়ে গেলে~
সমস্ত জড়ের জন্যে

আর অবহেলা নয়

একটু সলজ্জ হেসে দেখোই না
ওদের দিকে  ~






৪

নিজেই শ্রেষ্ঠত্বের আসনে বসে
আহ্ কীই যে গর্বিত করছো নিজেকে!

সমস্ত জড় ও জীবের হাসির সম্পদ হয়ে 
কতকাল আর ঠকবে-ঠকাবে এভাবে

মোড়ক উন্মোচিত করো
খুলতে খুলতে পেঁয়াজ 

নিঃস্ব হয়ে যাওয়ার সময় এখন...






৫

কিছুক্ষণ না হয় নিজেকেই করুণা করো
বসো কবরের পাশে 

দেখো চির নিদ্রায় একটি গাছ


যা অব্যক্ত তা কতো অ~সী~ম

আর
যা বলা হয়ে গেলো নিছক অণু-মাত্রই~








আমিনুল ইসলাম 


1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন