১
আমার কবিতার শরীরী ঘ্রাণে
ডুবুক তোর প্রাণ। 
নিয়নের আলোয় খন্ডিত হোক
রাতের অন্ধকার। 
ভোরের শিশিরে স্নাত হোক
তোর মন আর আমার কলম!




২
আমি চলে গেলে 
আমার জন্য একখান
অবিচুয়ারি লিখো। 
রাত্রির শেষ প্রহরে
মৃত্যু মিছিল পিছনে রেখে
পুরোনো পাতায় 
নতুন একটা জীবন এঁকো।





৩
অগ্নিবীণার তার ছিঁড়ে মিশে গেছে কালিন্দীর জলে, 
অভিমানের বুদবুদ ভেসে বেড়ায় তার উপরিতলে। 
আকাশের জলছবি ভেঙে যায় মাঝির টানা দাঁড়ে, 
বাতাস মুখরিত তাই বিরহের সুরে।




মানসী সরকার 

Post a Comment

নবীনতর পূর্বতন