আমিনুল ইসলাম 




আ ভা স





১
সবকিছুকেই এলোমেলো করে দিল

তকে না পেয়ে 

ক্ষণিকের জীবন নিয়েই ফিরে গেল 






২
মেঘডাক শোনার আগে
বলা হয়নি কোনো কথা  কোনো ব্যথাই 

একটি জীবন সুন্দর পারতো হতেই
তবুও প্রখর রোদে চেয়ে আছে জলাশয়







৩
তারপর আগুন লাগলে
নিভানো অবদি অবশ 
 
ঠোঁটে আলকাতরা মাখায়
সব নিরুপায় নিরুপমা
একঘেয়ে শিশুসুলভ তাপমাত্রায়

আর নিভে যেতে যেতে প্রদীপ জ্বেলে গেল 
এইসব আইবুড়ো কথার সেলাই 




















Post a Comment

নবীনতর পূর্বতন